ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ আটক-৭
শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ
প্রকাশ: Friday, 6 December, 2024, 11:23 PM

পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ আটক-৭

পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ আটক-৭

সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)'র সদস্যরা।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের নিকট থেকে পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট ও একটি মাইক্রোবাস আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, পঞ্চগড় জেলার আটোয়ারী থানা বামনকুমার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. জমির খান (৩৯), খুলনা জেলার লবনচরা থানার এ/পি-হেদায়েত উল্লাহ মসজিদ গলি মধ্যপাড়ার মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে চাকরিচ্যুত কনস্টেবল/১২৬৬৪, মো. কামরুজ্জামান (৪৪), ঢাকা জেলার আশুলিয়া থানার এ/পি-বাইপাইল বটতলা গেদোর বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া মৃত মোতালেব ওরফে মাসুদ শেখের ছেলে মো. জহুরুল শেখ সুমন (৩৩), ভাটারা থানার এ/পি-নুরেরচালা নতুন বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুর জেলার মধুখালি থানার কাশিনাথপুর গ্রামের মীর নায়েব আলীর ছেলে মীর সোহেল হোসেন (২৬), যশোর জেলার ঝিকরগাছা থানার উত্তর দেউলি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. রাজু (৩১) ও গোপালগঞ্জ জেলার নকুরিরচর গ্রামের মৃত আফতাব মোল্লার ছেলে আইয়ুব মোল্লা (৫২)।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)'র অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানী কমান্ডার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ ডিসেম্বর শুক্রবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা সয়দাবাদ গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে একটি হাইস মাইক্রোবাস আটক করে। পরে মাইক্রোবাসের থাকা ব্যক্তিদের নিকট থেকে পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট পরিধানসহ মহাসড়কে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ কালে তাদেরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান প্রত্যেকেই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এ বিষয়ে আসামীগণের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status