ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সোনারগাঁয়ে নিখোঁজের ৫দিন পর ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবলীগ নেতার লাশ
তৌরব হোসেন,সোনারগাঁ
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 7:57 PM

সোনারগাঁয়ে নিখোঁজের ৫দিন পর ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবলীগ নেতার লাশ

সোনারগাঁয়ে নিখোঁজের ৫দিন পর ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবলীগ নেতার লাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মোবারক হোসেন(৪৫) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বুধবার (৪ই ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকার ব্রম্মপুত্র নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোবারক হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার আওয়ামীলীগ নেতা আঃ আউয়াল মিয়ার ছেলে। 

নিহত মোবারক সাদিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং পেশায় রাজমিস্ত্রী ছিলো।

নিহতের ভাই সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ বাদল জানান, গত ৫ দিন আগে তার বড় ভাই মোবারক হোসেন রাতে কাজের সাইট দেখতে বাড়ী থেকে বের হয়ে আর বাসায় না ফেরায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। পরবর্তীতে বুধবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

বৈদ্যেবাজার ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠার খবর পেয়েছি। উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status