ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
কাজিপুরে চরনিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার সময় নেই, শিক্ষক ও পরীক্ষার্থী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 7:59 PM

কাজিপুরে চরনিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার সময় নেই, শিক্ষক ও পরীক্ষার্থী

কাজিপুরে চরনিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার সময় নেই, শিক্ষক ও পরীক্ষার্থী

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১০৪নং চরনিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৪ এ বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ ডিসেম্বর) উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নে চরনিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরজমিন পরিদর্শনে গিয়ে তৃতীয় দিনের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় পরীক্ষায় তৃতীয় শ্রেণির কোন শিক্ষার্থী ও পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষে পরীক্ষার্থী থাকলেও কোনো শিক্ষক পাওয়া যায়'নি।

পরে সাংবাদিক'দের উপস্থিত টের পেয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান এগিয়ে আসেন। তার অনুমতি নিয়ে দুপুর ২ টা ২০ মিনিটে পঞ্চম শ্রেণীর পরীক্ষা কক্ষে গিয়ে কোন শিক্ষকে দেখা যায়'নি এবং গাদাগাদি করে কয়েকজন শিক্ষার্থী একুই ব্রেঞ্চে বসে একে অপরের দেখে পরীক্ষা দিচ্ছেন ও হইচই করছেন। এরপর তাকে নিয়ে আমরা চতুর্থ শ্রেণীর পরীক্ষার কক্ষে গিয়ে পাশাপাশি বসে পরীক্ষা দেওয়ার একই চিত্র দেখা যায়। সহকারী শিক্ষিকা জিয়াসমিন আক্তারের কাছে জানতে চাওয়া হলে, আপনি কোন শ্রেণীতে পরীক্ষার ডিউটিতে আছেন। তিনি কোন সদুত্তর উত্তর দিতে পারেননি।

অপর দিকে তৃতীয় শ্রেণীতে গিয়ে কোন পরীক্ষার্থীকে দেখা যায়নি। সহকারী শিক্ষক রব্বানী হোসেন জানান, পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করে চলে গেছে।

চরনিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেফালী খাতুন'কে বিদ্যালয় পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ছুটি নিয়ে উপজেলা শিক্ষা অফিসে কাজে এসেছি। তার কাছে পরীক্ষা শুরুর সময় কথা জানতে চাও হলে তিনি জানান, দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। তৃতীয় শ্রেণির সকল অনুপস্থিত শিক্ষার্থীদের কথা জানতে চাওয়া হলে, তিনি জানান খোঁজখবর নিয়ে আপনাকে জানানো হবে।

এবিষয়ে কাজিপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ জানান, খোঁজখবর নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status