ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে চলমান অপচেষ্টা : প্রধান উপদেষ্টা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 7:56 PM

নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে চলমান অপচেষ্টা : প্রধান উপদেষ্টা

নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে চলমান অপচেষ্টা : প্রধান উপদেষ্টা

বুধবার ফরেন সার্ভিসেস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। প্রধান উপদেষ্টা চলমান অপপ্রয়াস নতুন বাংলাদেশের যাত্রার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান এবং একে অস্তিত্বের ইস্যু বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘এখন পুরো বিশ্বকে বলতে হবে আমরা এক। আমরা যা পেয়েছি তা আমরা একসাথে অর্জন করেছি। যারা আমাদের বুকে চেপে ধরেছিল তাদের আমরা জোর করে বের করে দিয়েছি। আমরা নিজেদের মুক্ত করেছি। আমাদের একসাথে বিশ্বের সামনে এটি দেখাতে হবে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এ সংলাপে অংশ নিতে সেখানে যান। বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন- ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সংলাপে আছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক, গণ সংহতি আন্দোলনের জেনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের নূরুল হক নূর ও রাশেদ খান, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু ও আসাদুজ্জামান ফুয়াদ, ভাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ খেলাফত মসলিসের মামুনুল হক, খেলাফত মসলিসের আবদুল বাসিত আজাদ ও জাহাঙ্গীর হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি, এনপিপি ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status