ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
রাজারহাটে প্রধান সড়কের পাশে ময়লা আবর্জনার বেহাল অবস্থা
আসাদুর রহমান
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 7:55 PM

রাজারহাটে প্রধান সড়কের পাশে ময়লা আবর্জনার বেহাল অবস্থা

রাজারহাটে প্রধান সড়কের পাশে ময়লা আবর্জনার বেহাল অবস্থা

কুড়িগ্রামের রাজারহাট বাজারের প্রধান সড়ক এর পাশে রয়েছে কয়েকটি জলাশয়। আর এই জলাশয়ে নিক্ষেপ করা হচ্ছে রাজারহাট বাজারের উৎসৃষ্ট ময়লা আবর্জনা।এটি রাজারহাট থেকে কুড়িগ্রাম যাতায়াতের একমাত্র প্রধান সড়ক।

যখন ডেঙ্গু আতঙ্কে গোটা বাংলাদেশের ভয়াবহ অবস্থা।তখন রাজারহাট বাজারে নেই ময়লা আবর্জনা রাখার    নির্দিষ্ট কোনো স্থান।

সরেজমিনে বাজারের    বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে দেখা যায়।  ব্যবসায়ীরা ব্যবসা করার পর দিন শেষে উৎসৃষ্ট ময়লা ফেলানোর মত নির্দিষ্ট কোন জায়গা না পাওয়ায় রাজারহাট বাজার প্রধান সড়কের পাশে ময়লা আবর্জনার স্তুপ গড়ে তুলছেন। ফলে সৃষ্টি হচ্ছে পচাঁ দুর্গন্ধ, এতে ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছে স্কুল, কলেজ,মাদ্রাসার ছাত্র/ছাত্রী, পথচারী সহ সাধারণ মানুষ। এসব ময়লা আবর্জনার কারণে সৃষ্টি হতে পারে ডেঙ্গু ম্যালেরিয়ার মত ভয়াবহ রোগ বেধি। 
বাজার ব্যাবস্থাপনা কমিটির সাথে কথা বলে জানা যায়। বাজারের ভেতর ময়লা রাখার সুব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা উপায় না পেয়ে রাস্তার পাশে পরিত্যাক্ত ময়লা আবর্জনা ফেলছে।বিশেষ করে হোটেল ব্যবসায়ীরা ময়লা আবর্জনা বেশি ফেলছেন।অতিসত্তর এই সমস্যার সমাধান করার  সুব্যবস্থা গ্রহন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status