|
নাটোরে ব্যবস্থাপকের আত্নসাৎ করা ২৪ লাখ টাকা উদ্ধারে মাঠ কর্মীর নামে মামলা দিয়ে হয়রানি
নতুন সময় প্রতিনিধি
|
![]() নাটোরে ব্যবস্থাপকের আত্নসাৎ করা ২৪ লাখ টাকা উদ্ধারে মাঠ কর্মীর নামে মামলা দিয়ে হয়রানি প্রমাণ মিলেছে। কিন্তু গত ২৭ জুন ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আল মুনছুর রহমান এবং এরিয়া ম্যানেজার রিয়াজ শেখসহ অন্যান্য কর্মকর্তারা মাঠ কর্মী সাজেদা খাতুন, নুর মোহাম্মদ ও ইবনে বতুতা আমীনকে অফিসে ডেকে সকল গ্রাহকদের পাশ বইয়ে জোর পূর্বক টাকা আদায়কারীর স্বাক্ষর নেন। এ সময় সব টাকার দায়ভার তাদের উপর চাপিয়ে সাজেদা খাতুনের পরিচালিত সমিতি হতে ১৪ লাখ ৯৫ হাজার এক শত টাকার বিপরীতে তার কাছ থেকে যমুনা ব্যাংক নাটোর শাখার ফাঁকা চেক (যার নং-১৭২৭৯২৭) এবং ৪শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হুমকির মুখে স্বাক্ষর নেন। বর্তমানে সাজেদা খাতুন বড়াইগ্রামের বনপাড়া শাখায় কর্মরত থাকলেও তাকে অফিসে যেতে নিষেধ করা হয়েছে। চাকরী হারিয়ে সন্তানদের নিয়ে এমনিতেই সাজেদা খাতুন মানবেতর জীবন যাপন করছেন। তার পরও কামরুজ্জামানের কাছ থেকে টাকা আদায়ে ব্যর্থ হয়ে তার নামে চেক ডিজঅনার মামলাসহ প্রাণনাশের হুমকি দেয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এ অবস্থায় যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যবস্থাপককে গ্রেফতারসহ গ্রাহকদের টাকা আদায় করা এবং তাকে চাকরীতে পুনর্বহাল করে হয়রানী থেকে মুক্তি দেয়ার দাবি জানান সাজেদা খাতুন । এ ব্যাপারে জানতে চাইলে রির্সোস ইন্টিগ্রেশন সেন্টারের জোনাল ম্যানেজার রেজাউল করিম বলেন, ব্যবস্থাপক পালিয়ে গেছে এবং তার নামে থানায় ২৩ লক্ষাধিক টাকা আত্নসাতের ব্যাপারে অভিযোগ করা হয়েছে সত্য। কিন্তু টাকা উঠানোর দায়িত্ব যেহেতু মাঠকর্মীর, তাই তাদেরকেই টাকা দিতে হবে। তবে চেক ও স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেয়ার অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
