ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
আমতলীতে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত
মো.নজরুল ইসলাম , আমতলী
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 5:44 PM

আমতলীতে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত

আমতলীতে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত

বরগুনার আমতলীতে পরকীয়ার অভিযোগে স্বামীর লাঠির আঘাতে তিন্নি আক্তার (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. মনিরুল ইসলাম (২২) কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মনিরুল (২২) আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের হারুন  খাঁনের ছেলে এবং নিহত তিন্নি একই উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামের নিজাম হাওলাদারের মেয়ে।আমতলী থানা সূত্রে জানা যায়, বিকালে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মাঝে বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে রাগের মাথায় স্বামী মনিরুল লাঠি দিয়ে তিন্নির মাথায় আঘাত করেন, পরে আহত অবস্থায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বামী এবং শাশুড়ি, কর্তব্যরত চিকিৎসক তিন্নিকে মৃত ঘোষণা করলে স্বামী মনিরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মনিরুলকে আটক করে। মনিরুল ইসলামের চাচাত ভাই নুর আলম বলেন, তিন্নি ও মনিরুলের আট মাস আগে বিয়ে হয়, বিয়ের পর পরকীয়ায় জড়িয়ে পড়ে তিন্নি, ঘটনাটি জানাজানি হলে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়, বিষয়টি পারিবারিকভাবে সমাধানের জন্য দুপক্ষের মধ্যে পারিবারিকভাবে আলোচনা হয়। পরকীয়া প্রেমিকের সঙ্গে তিন্নি আর যোগাযোগ না রাখার কথা দিলে বিষয়টির সমাধান হয়ে যায়। তিনি বলেন, কিন্তু এরপরও মঙ্গলবার রাতে তিন্নি তার পরকীয়া প্রেমিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় মনিরুলের কাছে ধরা পড়েন, এ সময় মনিরুল উত্তেজিত হয়ে লাঠি দিয়ে তিন্নির মাথায় আঘাত করে, এতে তিন্নি অচেতন হয়ে পড়েন, পরে তিন্নিকে অচেতন অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, অভিযুক্ত মনিরুলকে গ্রেফতার করা হয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status