ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
রাতে পথে ঘুরে ঘুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 5:42 PM

রাতে পথে ঘুরে ঘুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার

রাতে পথে ঘুরে ঘুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার

বসেছে শীত। শীত নিবারণের জন্য রাতের আঁধারে পথে ও বাড়ি বাড়ি গিয়ে ছিন্নমূল দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন । ৩রা ডিসেম্বর রাতে  সদর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

রিকশা  চালক বলেন, গত কয়েকদিন ধরে শীত পড়ছে। ঘরে যা আছে তা দিয়ে শীত মানছে না। আমাদের ঘরে কামাই করার মতো মানুষ নাই। শীতে কম্বল কিনতে পারি না। রাতে পুলিশ সুপার  স্যার কম্বল   রাস্তায় এসে দিয়ে গেছে। এতে আমাদের সবার উপকার হবে।

সোহেল মিয়া বলেন, কয়েকদিন ধরে শীত পড়ছে। আমি রাতে পিঠা বেচি। আগুনের কাছে থাকলেও শীত কমে না। অনেক শীত করে। কম্বল পেয়ে আমার খুব ভালো লাগছে।

পুলিশ সুপার   বলেন, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। কম্বল নিয়ে প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়েছিলাম। সরকারি নির্দেশনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার  মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার), উদ্যোগে এবং  উপস্থিত -হোসাইন মোঃ রায়হান কাজেমী পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ফরহাদ সরদার, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), সদর থানার অফিসার ইনচার্জ অফিসারগণ এবং সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সদর এলাকায় বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে হতদরিদ্র,গরিব,দিনমজুর রিকশাচালক এবং খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের সাথে মতবিনিময় করেন। তাদের দুঃখ, দুর্দশা, অভাব এবং অনাগটন কথা শুনেন। পরিশেষে পুলিশ সুপার মহোদয় এই সমস্ত অভাবগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status