কয়রার বেশির ভাগ পিচের রাস্তা-ইটের সলিং জরাজীর্ণ অবস্থায়
মোঃ রউফ, কয়রা
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 5:40 PM
কয়রার বেশির ভাগ পিচের রাস্তা-ইটের সলিং জরাজীর্ণ অবস্থায়
খুলনার কয়রা উপজেলার ৪ টি ইউনিয়নের পিচের রাস্তা ও ইটের সলিং রাস্তা সংস্কারের অভাবে খানা-খন্দ জরাজীর্ণ অবস্থা পড়ে আছে। গত ১ নভেম্বর থেকে ৩০ শে নভেম্বর পর্যন্ত এসব এলাকা ঘুরে দেখা গেছে পিচের রাস্তার অনেক জায়গায় সাইড ডুসে পড়ছে পিচ উঠে গেছে। ইটের সলিং রাস্তার অনেক জায়গায় ইট নেই কিছু জায়গায় থাকলেও ভাংচোরা। এসব এলাকার সাধারণ মানুষ বলেন ঘূর্ণিঝড় আইলায় আমাদের এলাকা নদীর লবণ পানিতে প্লাবিত হয় তারপর থেকে এলাকার পিচের রাস্তা,ইটের সলিং সংস্কারের অভাবে চলাচলে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে। খোঁজ নিয়ে আরও জানা যায় স্থানীয় বাসিন্দারা নয় শুধু এলাকার কোমলমতি শিশু শিক্ষার্থী সহ কলেজ পড়ুয়া ছাত্র, ছাত্রী রা চলাচল করে করে আসছে। তাঁরা বলেন আমাদের দাবি ভাংচোরা, খানা-খন্দ জরাজীর্ণ রাস্তা গুলো দূরত সময়ের মধ্যে মেরামত করে দেওয়া হোক। মহারাজ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন আমার এলাকার হোগলা গ্রাম বাজার থেকে জয়পুর গ্রাম পর্যন্ত ৫ কিলোমিটার পিচের রাস্তা খুব খারাপ অবস্থায় আছে। দেওড়া তিন রাস্তা মোড় শ্যামখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১ কিলোমিটা ইটের সলিং, শাকবাড়িয়া, দেউলিয়া খাল, ৪ কিলোমিটার, হায়াত খালি থেকে শুবোলের মোড় মঠবাড়ি গ্রাম পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার। মহেশ্বরী পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী বলেন আমার এলাকার পিচের রাস্তা ৫ কিলোমিটার, ইটের সলিং ৩০ কিলোমিটার খুব খারাপ অবস্থা আছে। দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম বলেন আমাদের এলাকায় কোনো পিচের রাস্তা নেই ইটের সলিং রাস্তা আছে তবে সে গুলো খুব খারাপ অবস্থায় পড়ে আছে। ইউনিয়ান পরিষদ থেকে আংটিহারা সুইস গেট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তায় টোটাল ইট নেই। ইউনিয়ন পরিষদ সংলগ্ন থেকে সলেমান গাজীর বাড়ি পর্যন্ত সেখান থেকে পাতা খালী গ্রাম ৭ কিলোমিটার ইটের সলিং রাস্তা খুব বেহাল দশা।সুশীল সমাজের বেক্তি রা বলেন বিগত একতরফা নির্বাচনে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় তাঁরা কোনো জবাব দিহিতা না থাকায় দূর্নীতি লুটপাট করে খেয়েছে। রাস্তা নির্মাণের কাজ সহ অন্য, অন্য কাজের অর্থ আত্মসাৎ করার ও অভিযোগ রয়েছে। কয়রা সদর ইউনিয়নের ৬নংকয়রা গড়িয়াবাড়ি, ৫নংকয়রা গ্রামের শাকবাড়িয়া নদী ধার, ২নং কয়রা খাল দার ৩ নং কয়রা কাশির খাল দার গ্রামের ইটের সলিং রাস্তা সংস্কার না করায় খারাপ অবস্থা বহু দিন যাবত পড়ে আছে। এসব এলাকার ইউপি চেয়ারম্যান রা বলেন রাস্তা সংস্কার ও নির্মাণ কাজের এখনো উদ্যোগ নেওয়া হয়নি তবে নির্মাণের জন্য বরাদ্দ আসলে আমরা সংস্কার বা নির্মাণ কাজ করো। এবিষয় কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) রুলী বিশ্বাস বলেন আমরা উপজেলা প্রকৌশলীর মাধ্যমে সংস্কার কাজ, নির্মাণ কাজ চলমান রয়েছে বাকি গুলোর ও তাড়াতাড়ি শুরু হবে।