ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
তেঁতুলিয়ার সম্ভাব্য তেলখনি এলাকা পুন:পর্যবেক্ষণ করলেন বাপেক্স প্রতিনিধি দল
মোস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 5:38 PM

তেঁতুলিয়ার সম্ভাব্য তেলখনি এলাকা পুন:পর্যবেক্ষণ করলেন বাপেক্স প্রতিনিধি দল

তেঁতুলিয়ার সম্ভাব্য তেলখনি এলাকা পুন:পর্যবেক্ষণ করলেন বাপেক্স প্রতিনিধি দল

অবশেষে ৪৫ বছরের পূর্বে রহস্যজনক কারনে খনি অনুসন্ধান বন্ধ হয়ে যাওয়া তেঁতুলিয়ার শালবাহান এলাকার সম্ভাব্য তেলখনি পুন:পর্যবেক্ষণ করলেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিঃ এর প্রতিনিধি দল। তেঁতুলিয়ার উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির উদ্যোগে বাপেক্সের প্রতিনিধি দল শালবাহান বাজারের তেল খনির এলাকা পরিদর্র্শন করেন।

সম্ভাব্য এই তেল খনির পুন:যাচাইয়ের জন্য গত ২৯ নভেম্বর ২৪  তারিখে বাপেক্সের একটি প্রতিনিধি দল তেঁতুলিয়ার শালবাহান এলাকার সম্ভাব্য তেল খনির জায়গা পরিদর্শন করেন । তারা স্থানীয় মানুষের সাথে কথা বলেন । এরপূর্বে খননকৃত কুপ পরিদর্শন করেন। মাটি ও পানি পরীক্ষার জন্য সেম্পল সংগ্রহ করেন।

তিরনই হাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বলেন ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সম্ভাব্য এলাকা পরিদর্শন করেন। সেই সাথে মাটি ও পানির সেম্পল সংগ্রহ করেন। ল্যাব টেষ্টের মাধ্যমে সম্ভবতা যাইয়ের পর পরবর্তী পদক্ষেপ গ্রহন করবেন বলে জানিয়েয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি বলেন তেঁতুলিয়া একটি অপার সম্ভাবনাময় উপজেলা । বাংলাদেশের সর্ব উত্তর দুয়ারী যার উত্তরে গুরুত্বপূর্ণ ৪ দেশীয় সংযোগের বাংলাবান্ধা স্থলবন্দর অবস্থিত । এ অঞ্চলের মানুষের ভাগ্য ও ভবিষ্যত কর্মসংস্থানের জন্য অদুর ভবিষ্যতে শিল্প ও কলকারখানার সম্ভবনা কম। কিন্তু চা শিল্পের সাথে সাথে পর্যটন শিল্প বিশাল সম্ভবনার দ্ব খুলে দিয়েছে । মাটির নিচে খনিজ সম্পদে ভরপুর এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের সহায়ক ভুমিকায় কাজ করেছে। পাথরের পাশাপাশি তেল খনির সম্ভবনা একসময় স্বপ্ন দেখিয়েছিল মানুষের ভাগ্যে কিন্তু কোন এক রহস্যজনক কারণে তেল খনির অনুসন্ধান বন্ধ হয়ে যায় । আমরা বাপেক্সের একটি প্রতিনিধি দলের মাধ্যমে পুনরায় তেলখনির সম্ভাব্যতা যাচাইয়ের  জন্য পুন:পর্যবেক্ষনের কাজ শুরু করেছি। ইতিমধ্যে প্রতিনিধি দল সম্ভাব্য এলাকায় গিয়ে কাজ করেছেন।

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status