ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
গাজীপুরে অপহরণ মামলায় পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 24 November, 2024, 3:54 PM

গাজীপুরে অপহরণ মামলায় পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন

গাজীপুরে অপহরণ মামলায় পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন

গাজীপুরে মিথ্যা অপহরণ মামলা ও পুলিশের হয়রানিতে পিতার বিরুদ্ধে  সংবাদ সম্মেলন করেছে এক তরুণী ভুক্তভোগী কন্যা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে গাজীপুরের এক বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কন্যা ও তার স্বামী। ভুক্তভোগী মালিহা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, তিনি ও তার স্বামী পরিবার-সহ ঢাকার গুলশান এলাকায় বসবাস করে আসছেন। গেলো কয়েক বছর আগে ভুক্তভোগীর স্বামী নিলয় রহমানের সাথে বিভিন্ন ভাবে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এক পর্যায়ে তারা তাদের প্রেমের সম্পর্কের কথা পরিবারের কাছে বললে ভুক্তভোগী মালিহার পরিবার তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায় এবং অন্য ছেলের সাথে জোর পূর্বক বিয়ে দিতে চান। পরে নিলয় এর সাথে নিজ বাসা থেকে বেরিয়ে যান বলে জানান ভুক্তভোগী। এর ফলে ঢাকার গুলশান থানায় ভুক্তভোগী মালিহা সরকার মম এর স্বামী ও স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন ভুক্তভোগীর পিতা।

ভুক্তভোগী আরো বলেন, আমি এখন প্রাপ্তবয়স্ক আমার জম্ম ২০০৫ সালে কিন্তু আমার বাবা আমার জম্ম নকল করে ২০০৭ সাল দিয়ে আমার পাসপোর্টের জম্ম তারিখ জালিয়াতি করে পাসপোর্ট তৈরি করে। এঘটনায় গেলো বুধবার রাতে ঐ মিথ্যা মামলায় আমার স্বামীর বড় ভাই কে পুলিশ গ্রেফতার করে।

ওই তরুণী আরও বলেন, এ পরিস্থিতিতে আমি গত ১৭ তারিখে স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে পছন্দের পাত্র নিলয় রহমান এর সাথে কাজি অফিসে গিয়ে ৫ লক্ষ ১ টাকা দেনমোহর ধার্য করে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে ঢাকা নর্দা এলাকায় স্বামীর বাড়িতে চলে আসি। তারপর আমার বাবা বিষয়টি মেনে নিতে না পেরে গত রবিবার (১৭ ই নভেম্বর২০২৪) গুলশান থানায় আমার স্বামী ও তার পরিবার আত্মীয়-স্বজনদের নামে আমাকে অপহরণ, নারী ও শিশু নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।

এ মিথ্যা মামলা অভিযোগ প্রত্যাহারের দাবী জানিয়ে ভুক্তভূগী তরুণী মালিহা সরকার মম সাংবাদিকদের বলেন, বিবাহিত জীবনে আমি এখন সুখে আছি। এসময় তার স্বামী ও পরিবারদ্বয়ের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি। তাদের দুজনকে মেনে নিতে বাবাকে অনুরোধ জানান ভূক্তভূগী মম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status