|
প্রেস ক্লাবে রিকশা চালকদের গণ-অবস্থান
নতুন সময় ডেস্ক
|
![]() প্রেস ক্লাবে রিকশা চালকদের গণ-অবস্থান রোববার (২৪ নভেম্বর) সকালে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। বেলা ১১টার দিকে মোহাম্মদপুর থেকে বিশাল মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যান অটোরিকশার চালকরা। তারা জানান, রিকশা বন্ধ হলে পরিবার নিয়ে চলবেন কীভাবে। অটোরিকশার ঋণ পরিশোধ বিপাকে পড়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রিকশাচালক শ্রমিকদের। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রিকশাচালকদের সঙ্গে সংহতি প্রকাশ করে গণসঙ্গীত পরিবেশন করছে। এদিকে, একই দাবিতে সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ীর মোড় অবরোধ রেখেছেন অটোরিকশার চালকরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়নসহ ব্যাটারিচালিত যানবাহনের যৌক্তিক রুট পারমিট দেয়া, ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন, শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন, সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
