ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বিভাগীয় ওলামা দলের সমাবেশ সফল করার লক্ষে পিরোজপুরে প্রস্তুতি সভা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 23 November, 2024, 12:33 PM

বিভাগীয় ওলামা দলের সমাবেশ সফল করার লক্ষে পিরোজপুরে প্রস্তুতি সভা

বিভাগীয় ওলামা দলের সমাবেশ সফল করার লক্ষে পিরোজপুরে প্রস্তুতি সভা

আগামী ৭ ডিসেম্বর বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সমাবেশ সফল করার লক্ষে পিরোজপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে পিরোজপুর জেলা ওলামাদলের সিনিয়র সদস্য মাওলানা কাজী এডভোকেট আবদুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বরিশাল বিভাগীয় সমন্বয়ক মাওলানা এবিএম রুহুল আমীন।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের বরিশাল বিভাগীয় সদস্য মাওলানা আবু বক্কার চাখাড়ি, মাওলানা রফিকুল ইসলাম আসলামী, মাওলানা শাহাদাৎ হোসেন, মাওলানা গাজী রিয়াজুল ইসলাম, মাওলানা লুৎফুল্লাহ, মাওলানা আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মিজানুর রহমাম মিজান

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status