|
অল্পের জন্য রক্ষা পেলেন পূজা চেরি
নতুন সময় ডেস্ক
|
![]() অল্পের জন্য রক্ষা পেলেন পূজা চেরি সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা চেরির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সাকিবের ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্লিভলেস গাউন পরে উপস্থিত হয়েছেন পূজা চেরি। তখন চলন্ত সিঁড়ি নেমে আসছিলেন অভিনেত্রী। এ সময় তার গাউনের নিচের ঝুলন্ত অংশ সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায়! এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে সেটি বের করতে সফল হন তারা। ভয়ানক এ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর সবাই তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। ছড়িয়ে পড়া ভিডিওতে নায়িকার এক ভক্ত লিখেছেন ‘ভাগ্যিস! খারাপ কিছু হয়নি। তবে এমন ড্রেস পরার সময় সাবধানতা জরুরি। আরেক নেটিজেন খানিকটা কটাক্ষ করে লিখেছেন যে পোশাক সামলাতে পারে না, সে পোশাক পরতে যায় কেন? |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
