ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ ৬ মাঘ ১৪৩২
মাকে হত্যার পর নিজেই থানায় গেলেন ছেলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 23 November, 2024, 11:57 AM

মাকে হত্যার পর নিজেই থানায় গেলেন ছেলে

মাকে হত্যার পর নিজেই থানায় গেলেন ছেলে

মাদকের টাকা দিতে না পারায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহত নারী আনোয়ারা বেগম মেরী (৫৫)। অভিযুক্ত ছেলে হোসাইন মোহাস্মদ আবিদ (২৮)। হত্যার পর নিজেই সদর থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন আবিদ। 

 শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।  নিহত নারী একই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী ও হত্যাকারী মা।

মরদেহের সুরতাহাল প্রতিবেদন তৈরিকারী সদর থানার এস আই সৌরভ জানান, আবিদ প্রায়ই মাদেকর টাকার জন্য মাকে অত্যাচার করতেন। সর্বশেষ রাতে মাকে নৃশংসভাবে হত্যা করে। হত্যকান্ডের সময় আবিদ ও তার মাই ঘরে ছিলেন। তার অসুস্থ বাবা নিয়াজ আহমেদ চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় রয়েছেন। হত্যার পর বাহির থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, মাকে হত্যার দায়ে ছেলে আবিদ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status