ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 November, 2024, 7:45 PM

জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় পিরোজপুর টাউন ক্লাব মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পরিচিতি সভায় পিরোজপুর জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান টুংকার সঞ্চালনায়  ও জিয়ামঞ্চ পিরোজপুর জেলার আহ্বায়ক মো. আরিফুর রহমান রুবেলের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ কাঞ্চন।
সাংগঠনিক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়ামঞ্চ বরিশাল বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুল মালেক।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিচালনায় ছিলেন জিয়ামঞ্চ পিরোজপুর জেলার সদস্য সচিব আব্দুর রহিম, সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন পিরোজপুর জেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান শেখ, যুগ্ম-আহ্বায়ক শেখ নান্না, মাইনুল ইসলাম মামুন সহ জেলা জিয়ামঞ্চের নেতৃবৃন্দ। 
উক্ত পরিচিতি সভায় পিরোজপুর জেলা জাসাসের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status