ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
হরিরামপুরে নাশকতা পরিকল্পনা মামলায় খালাস বিএনপি নেতাকর্মীরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 November, 2024, 7:42 PM

হরিরামপুরে নাশকতা পরিকল্পনা মামলায় খালাস বিএনপি নেতাকর্মীরা

হরিরামপুরে নাশকতা পরিকল্পনা মামলায় খালাস বিএনপি নেতাকর্মীরা

২০১৮ সালে পুলিশ বাদি হয়ে করা বিশেষ ক্ষমতা আইনের মামলায়- তৎকালিন সময়ে আওয়ামীলীগ সরকারের একতরফা নির্বাচন ঠেকাতে জননিরাপত্তা বিঘ্ন,আতংক সৃষ্টি, বিভিন্ন স্থাপনায় হামলা ও নাশকতা পরিকল্পনা দায়ের করা মিথ্যা মামলায় খালাস পেলেন মানিকগঞ্জ জেলার হরিরামপুরের বিএনপির নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (২১নভেম্বর) দুপুরে ছয় বছর পুর্বে হওয়া নাশকতা পরিকল্পনা মামলার রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত সাবিনা ইয়াসমিন।

উক্ত মামলায় হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরও ১২/১৩ জন উপস্থিত থাকাকালীন সময়ে এই মামলার রায়ে খুশি হরিরামপুর উপজেলা বিএনপি নেতাকর্মীরা।

হরিরামপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হান্নান মৃধা জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের সকল মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একটি সরকারি বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার এবং স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য আওয়ামী সরকার যা করেছে, তার প্রতিফলণ বাংলার জনগণ দিয়েছে। এসময় পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচার, বিএনপি নেতাকর্মীদের সকল মামলা প্রত্যাহার এবং দোয়া কামনা করেন এই বিএনপি নেতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status