ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বীর মুক্তিযোদ্ধাদের সন্মান জানিয়ে রাজেন্দ্রপুরে সশস্ত্র বাহিনী দিবস পালন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 21 November, 2024, 7:40 PM

বীর মুক্তিযোদ্ধাদের সন্মান জানিয়ে রাজেন্দ্রপুরে সশস্ত্র বাহিনী দিবস পালন

বীর মুক্তিযোদ্ধাদের সন্মান জানিয়ে রাজেন্দ্রপুরে সশস্ত্র বাহিনী দিবস পালন

মহান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদার সাথে মনোমুগ্ধকর এক সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো দিবসটি। বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) এর সশস্ত্র বাহিনী দিবস পালন উপলক্ষ্যে অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা-সহ সকল গণ্যমান্য অতিথিদেরকে সাদর অভ্যর্থনা জানান প্রধান অতিথী মেজর জেনারেল মেহাম্মদ সাইদুল ইসলাম, আরসিজিএস, এনডিসি, পিএসসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধে গাজীপুর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি গাজীপুর অঞ্চলে স্বাধীনতার পক্ষে প্রথম গুলি ছোড়া বীর মুক্তিযোদ্ধা-সহ সকল বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। সেই সাথে অনুষ্ঠানে আগত সকল মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথি-বৃন্দদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুরের বীর মুক্তিযোদ্ধাদের উপহার দেয়ার মাধ্যমে সম্মান জানান।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাড়িয়েছে। একই সাথে জাতীয় পর্যায়ে যে কোন দুর্যোগ মোকাবেলা, পাবর্ত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশ-গঠনমূলক কর্মকান্ডে সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য অসীম অবদানগুলো তুলে ধরেন। 

একই সময় আলোচনায় তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status