ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে ২নারী আটক
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Thursday, 21 November, 2024, 6:08 PM

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে ২নারী আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে ২নারী আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত থেকে দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমন্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনার রুপসা এলাকার মহাতাব উদ্দিনের মেয়ে নার্গিস আক্তার (২৫) ও যশোরের অভয়নগর উপজেলার ছিদ্দিপাশা গ্রামের মুজিবর পাটোয়ারির মেয়ে জোসনা আক্তার (৩২)।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার কালিয়ানি সীমান্দ দিয়ে কয়েকজন নারীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বিওপির হাবিলদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল সীমান্তের শিকড়ি গ্রামের মো.সাইফুল্লাহ’র বাড়িতে অভিযান চালায়।


এসময় অবৈধভাবে ভারত যাওয়ার প্রস্তুতিকালে সেখান থেকে উক্ত দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে, এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরসহ সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status