ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ভয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মৎস্যঘের ব্যবস্থাপনার লক্ষ্যে মতবিনিময়
প্রিয়ব্রত ধর,অভয়নগর
প্রকাশ: Thursday, 21 November, 2024, 4:06 PM

ভয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মৎস্যঘের ব্যবস্থাপনার লক্ষ্যে মতবিনিময়

ভয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মৎস্যঘের ব্যবস্থাপনার লক্ষ্যে মতবিনিময়

যশোর ভবদহ এলাকার মৎস্যঘের স্থাপন নীতিমালা; ২০১৯ অনুযায়ী মৎস্যঘের স্থাপনা ও সুষ্ঠু ব্যাপস্থাপনার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে  অভয়নগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কর্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দের চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, অভয়নগর থানার ওসি এমাদুল করিম, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারন সম্পাদক কাজী গোলাম হায়দার, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর সরদার শরিফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিত বাওয়ালি, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইমাদ উদ্দিন গাজী, চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, পায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম মহলদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেনসহ অন্যন্যরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status