ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শুষ্ক মৌসুমে কাজিপুরে যমুনা নদীর তীররক্ষা বাঁধের ৬৫ মিটার ধসে গেছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 9 November, 2024, 8:13 PM

শুষ্ক মৌসুমে কাজিপুরে যমুনা নদীর তীররক্ষা বাঁধের ৬৫ মিটার ধসে গেছে

শুষ্ক মৌসুমে কাজিপুরে যমুনা নদীর তীররক্ষা বাঁধের ৬৫ মিটার ধসে গেছে

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নতুন মেঘাই নামক স্থানে হঠাৎ করেই  যমুনা নদীতীর রক্ষার জন্যে নির্মিত পুরাতন বাঁধে ধস শুরু হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বাঁধের প্রায় ৬৫ মিটার এলাকা ধসে গেছে। রাতেই খবর পেয়ে কাজিপুর সেনাক্যাম্পের সদস্যগণ ওই ধস ঠেকাতে বালিভর্তি জিওব্যাগ ফেলানোর কাজ শুরু করে। এদিকে শুষ্ক মৌসুমে বাঁধ ধসের ঘটনায় নদী তীরবর্তী এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 
 
শনিবার দুপুরে সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখা গেছে সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষও বাঁধের ধস ঠেকাতে জিওব্যাগে বালি ভর্তি ও ফেলানোর কাজ করছে। কাজিপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এই কাজ চলছে।  এসময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন রোর্ডের উপ সহকারি প্রকৌশলী (এসও)  হাফিজুর রহমান জানান, সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। পরে সেনাসদস্যদের সহায়তায় ভাঙন ঠেকাতে শনিবার দুপুর পর্যন্ত প্রায় ৬৫০ টি বালিভর্তি জিওব্যাগ ফেলা হয়েছে। তিনি জানান, মূলত বাঁধের প্রায় দুইশ মিটার নদীর অভ্যন্তরে বিশাল চর জেগে উঠেছে। ফলে নদীর স্রোত এসে সরাসরি তীরে আছড়ে পড়ছে। এর ফলে এই ধসের সৃষ্টি হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ধস নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি দাবী করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status