ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কমলনগরে মাদক বিরোধী র‌্যালি ও মানববন্ধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 9 November, 2024, 8:04 PM

কমলনগরে মাদক বিরোধী র‌্যালি ও মানববন্ধন

কমলনগরে মাদক বিরোধী র‌্যালি ও মানববন্ধন

'মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান' স্লোগানে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন ভূলুয়া ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন।  মানববন্ধন ও র‌্যালি করা হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারের পূর্ব পাশে ভূলুয়া ব্রীজ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে উপস্থিত ছিলেন,চরকাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মেম্বার, উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন মানিক, ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ,মোহাম্মদুল্লাহ,রেদোয়ান হোসাইন প্রমুখ


বক্তারা বলেন, উপজেলার ফজুমিয়ারহাট বাজারের পূর্ব পাশে ভূলুয়া ব্রীজ এলাকাটি বর্তমানে মাদকের জমজমাট আসর চলছে। মাদকাসক্তদের যন্ত্রণায় অতিষ্ঠ ওই এলাকার বাসিন্দারা। প্রতিনিয়ত চুরি ডাকাতি সহ নানা অপরাধ অপকর্ম সংগঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকায় তারা হতাশা ব্যক্ত করে বলেন,অবিলম্বে মাদক নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে।

সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র‌্যালি বের হয়ে ফজুমিয়ারহাট বাজার প্রদক্ষিণ করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status