ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রমিকদের বেতনভাতার দাবীতে ঘেরাও কর্মসূচি, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অচল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 9 November, 2024, 8:16 PM

শ্রমিকদের বেতনভাতার দাবীতে ঘেরাও কর্মসূচি, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অচল

শ্রমিকদের বেতনভাতার দাবীতে ঘেরাও কর্মসূচি, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অচল

গাজীপুর মহানগরীর বাসনের কলম্বিয়া এলাকায় টি এন জেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, শনিবার (৯নভেম্বর) সকাল ৮টা থেকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। এতে দিনব্যাপী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল স্থবির হয়ে পড়লে সড়ক অচল হয়ে পড়ে।

শ্রমিকরা সকাল ৮টা থেকে গাজীপুরের চান্দন চৌরাস্তা সংলগ্ন মালেকেরবাড়ি বাসন সড়কের মাঝামাঝি কলম্বিয়ায় টি এন জেড গ্রুপের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে যান চলাচল বন্ধ করে দেয়, রিপোর্ট প্রকাশকালিন সময় অর্থাৎ বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল স্থবির হয়ে থাকায় ভোগান্তিতে পড়েন সড়ক ব্যাবহারকারী হাজারো যাত্রী সাধারণ।

শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাবেন বলেও জানান। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন আগামী ৭২ঘন্টায় আমাদের বেতন পরিষোধের সমস্যা সমাধান না হলে ফের নতুন করে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। 

শ্রমিকরা বলছেন, তাদের তিন মাসের বকেয়া বেতন যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে, আগামী কাল থেকে আশপাশের সকল কারখানা বন্ধ রাখারও হুশিয়ারি দেন তারা। বিক্ষুব্ধ শ্রমিকদের গাড়ীর সামনে বসে অনসন করতেও দেখা গেছে। তারা আরো বলেন, কয়েক দফায় সময় নিয়েও কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করেনি। তাই যতক্ষণ পর্যন্ত বেতন পরিশোধ করা না হবে তারা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখবেন। 

ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মালেকেরবাড়ি ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে সাধারণ যাত্রীরা, রোগীবাহি গাড়ী ও শিশুরাও রয়েছেন চরম ভোগান্তিতে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।

এ বিষয়ে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন শ্রমিকদের সাথে বিজিএমই আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনা চলছে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। তবে শীঘ্রই সমাধানের আশ্বাস দেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status