ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ক্ষমতা গ্রহণের ২ সেকেন্ডের মধ্যে একজনকে চাকরিচ্যুত করবেন ট্রাম্প, কে তিনি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 November, 2024, 4:51 PM
সর্বশেষ আপডেট: Thursday, 7 November, 2024, 4:53 PM

ক্ষমতা গ্রহণের ২ সেকেন্ডের মধ্যে একজনকে চাকরিচ্যুত করবেন ট্রাম্প, কে তিনি?

ক্ষমতা গ্রহণের ২ সেকেন্ডের মধ্যে একজনকে চাকরিচ্যুত করবেন ট্রাম্প, কে তিনি?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, তার হোয়াইট হাউস যাত্রা নিশ্চিত। আর হোয়াইট হাউসে ওভাল অফিসেরে চেয়ারে বসার মাত্র দুই সেকেন্ডের মধ্যে এক ব্যক্তিকে চাকরিচ্যুত করতে চান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জয়ের আগে প্রচারের সময় নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এর মধ্যে অর্থনীতি, অভিবাসন ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধসংক্রান্ত বিষয় অন্যতম। তবে তার অগ্রাধিকারভিত্তির তালিকায় থাকা কাজের মধ্যে অন্যতম একটি হলো, বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করা।

জ্যাক স্মিথ মার্কিন কৌঁসুলি। ট্রাম্পের বিরুদ্ধে থাকা দুটি ফৌজদারি মামলার তদন্ত করছেন স্মিথ। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানি দেওয়া এবং সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা দুটি করা হয়েছিল। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

ট্রাম্প একসময় বলেছিলেন, হোয়াইট হাউসে বসার ‘দুই সেকেন্ডের মধ্যে’ জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করবেন। শেষ পর্যন্ত ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প। তা-ও আবার ফৌজদারি অপরাধের অভিযোগ ঘাড়ে নিয়েই। এখন দেখার বিষয় তিনি স্মিথের সঙ্গে কী করেন।

এ ছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে আমেরিকা। বরাবরই এর কড়া সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন—ক্ষমতায় এলে সমঝোতার মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এ যুদ্ধ শেষ করবেন।

এ ছাড়া, ট্রাম্প বিদেশি সংঘাতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা কমাতে চান। গাজা যুদ্ধের বিষয়ে ট্রাম্প নিজেকে ইসরাইলের দৃঢ় সমর্থক হিসেবে তুলে ধরেছেন। তবে তিনি মার্কিন মিত্র দেশগুলোকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি লেবাননেও সহিংসতা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এর জন্য কী পদক্ষেপ নেবেন তিনি, তা স্পষ্ট করেননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status