ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 November, 2024, 9:07 PM

ভারতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২০

ভারতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২০

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে ৬৫০ ফুট গভীর খাদে পড়ে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর টাইমস অব ইন্ডিয়ার

সোমবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের আলমোরায়। বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল এবং পথিমধ্যে মার্চুলা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গভীর খাদে পড়ে যাওয়ার পরে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার পান্ডে জানিয়েছেন।

কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। কারণ, বাসটি ২০০ মিটার বা ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায় তখন প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল।

পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) কর্মীরাসহ জরুরি কর্মীরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করতে ঘটনাস্থলে পৌঁছান।

এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আলমোড়া জেলার মার্চুলায় দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় হতাহতের খবরে আমি দুঃখিত। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status