ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
অধ্যক্ষ মোহসিন রেজার মুক্তির দাবীতে কাজিপুরের চালিতাডাঙ্গায় মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 November, 2024, 11:28 AM

অধ্যক্ষ মোহসিন রেজার মুক্তির দাবীতে কাজিপুরের চালিতাডাঙ্গায় মানববন্ধন

অধ্যক্ষ মোহসিন রেজার মুক্তির দাবীতে কাজিপুরের চালিতাডাঙ্গায় মানববন্ধন

সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ও চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি অধ্যক্ষ মোহসিন রেজার মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সোনামুখী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধনে অংশ নেন ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকগণ। মানববন্ধন থেকে  অধ্যক্ষ মোহসিন রেজা বিপ্লবের মুক্তির দাবী করে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বর্তমান পরিচালনা কমিটির সদস্য খোশলেহাজ উদ্দিন, অধ্যক্ষ ফজলুল হক, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি হাজ্জাজ  আলী। তারা বলেন, বিগত সরকারের সময়ে একটি মিথ্যা মামলায় অধ্যক্ষ মোহসিন রেজাকে জড়ানো হয়েছে। তিনি একজন শিক্ষাবিদ। সম্প্রতি আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে। আমরা মোহসিন রেজার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবী জানাচ্ছি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status