|
লেবাননে জাতিসংঘের প্রধান ফটক গুঁড়িয়ে দিলো ইসরায়েল
নতুন সময় ডেস্ক
|
![]() লেবাননে জাতিসংঘের প্রধান ফটক গুঁড়িয়ে দিলো ইসরায়েল সামাজিক যোগাযোগমাধ্য এক্সে ইউএনআইএফআইএল-এর অফিশিয়াল পেইজ থেকে জানানো হয়, লেবাননে তাদের অবস্থানের ওপর অতিরিক্ত ইসরায়েলি লঙ্ঘন রিপোর্ট করা হয়েছে। রোববার সংস্থাটির প্রধান ফটক দিয়ে ইসরায়েলি ট্যাংক জোরপূর্বক প্রবেশ করেছে। এ বিষয়ে এক্সে করা পোস্টে সংস্থাটি জানায়, ‘ইউএনআইএফআইএল-এর আদেশপত্রে সংস্থার কার্যক্রম পরিচালনায় চলাফেরার স্বাধীনতা প্রদান করে এবং এতে যেকোনও সীমাবদ্ধতা রেজোল্যুশন ১৭০১ এর লঙ্ঘন।’ ওই পোস্টে আরও বলা হয়, ‘আমরা এই ধরণের ভয়াবহ লঙ্ঘনের জন্য আইডিএফ-এর কাছে ব্যাখ্যা চেয়েছি।’ এদিকে, রবিবার (১৩ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘকে অবশ্যই লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করতে হবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্দেশে হিব্রু ভাষায় দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি ও সংঘাতময় এলাকা থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহারে সময় হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
