|
সাকিব চট্টগ্রামে, তামিম বরিশালে– ড্রাফটের আগে কোন তারকা কোথায়?
নতুন সময় প্রতিবেদক
|
![]() সাকিব চট্টগ্রামে, তামিম বরিশালে– ড্রাফটের আগে কোন তারকা কোথায়? সাত দলের বিপিএল ২০২৫ (বিপিএলের ১১ তম আসর) এ নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এরমাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। কিন্তু, একেবারেই নতুন সংযুক্তি ঢাকা ও রাজশাহী। সঙ্গত কারণেই তাঁরা কোন ক্রিকেটার রিটেইন (ধরে রাখা) করতে পারেনি। পুরাতন চার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ২ জন করে ক্রিকেটার ধরে রেখেছে। সেইসঙ্গে ডিরেক্ট সাইনিংয়ে দলে এসেছেন অনেকেই। এদের মাঝে অবশ্য চট্টগ্রামের দলই এখন পর্যন্ত সবচেয়ে ভারি। সাকিব আল হাসান, শরিফুল ইসলামের পাশাপাশি ৬ বিদেশিকে সাইন করিয়েছে তারা। তবে বিষ্ময়ের জন্ম দিয়ে এখন পর্যন্ত দল পাননি জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। দল না পাওয়ার তালিকায় আছেন লিটন কুমার দাসের নাম। রিটেইনড ক্রিকেটার (পুরাতন ৪ ফ্র্যাঞ্চাইজের জন্য প্রযোজ্য) ফরচুন বরিশাল- তামিম ইকবাল (৬০ লাখ টাকা) ও মুশফিকুর রহিম (৬০ লাখ টাকা)। সিলেট স্ট্রাইকার্স- তানজিম হাসান সাকিব (৪০ লাখ টাকা) ও জাকির হাসান (২৫ লাখ টাকা)। খুলনা টাইগার্স- নাসুম আহমেদ (২৫ লাখ টাকা) ও আফিফ হোসেন (৪০ লাখ টাকা)। রংপুর রাইডার্স- নুরুল হাসান সোহান (৪০ লাখ টাকা), শেখ মেহেদী হাসান (৪০ লাখ টাকা)। ডিরেক্ট সাইনিংয়ে দল পাওয়া ক্রিকেটার (বাংলাদেশি)- ঢাকা ক্যাপিটালস- মুস্তাফিজুর রহমান (৬০ লাখ টাকা), তানজিদ হাসান তামিম (৪০ লাখ টাকা)। চিটাগাং কিংস- সাকিব আল হাসান (৬০ লাখ টাকা), শরিফুল ইসলাম (৬০ লাখ টাকা)। ফরচুন বরিশাল- তাওহীদ হৃদয় (৬০ লাখ টাকা)। সিলেট স্ট্রাইকার্স- জাকের আলি অনিক (৪০ লাখ টাকা)। খুলনা টাইগার্স- মেহেদী হাসান মিরাজ (৬০ লাখ টাকা)। রংপুর রাইডার্স- মোহাম্মদ সাইফউদ্দিন (২৫ লাখ টাকা)। দুর্বার রাজশাহী- এনামুল হক বিজয় (৪০ লাখ টাকা), জিশান আলম (২০ লাখ টাকা)। এছাড়া সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি নিশ্চিত করেছে চিটাগং কিংস ৬ বিদেশি ক্রিকেটার ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে। তাদের ডেরায় এরইমাঝে নাম লিখিয়েছে, মইন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), হায়দার আলি (পাকিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান) ও বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা)। অন্যদিকে ড্রাফটের আগের রাতে ব্যাপক নাটকীয়তার জন্ম দিয়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজেতা ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। এর আগে ঢাকা ক্যাপিটালস তাকে দলে নেয়ার কথা জানিয়েছিল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
