ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পলাশে জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
রাসেল মিয়া, নরসিংদী
প্রকাশ: Sunday, 13 October, 2024, 9:34 PM

পলাশে জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

পলাশে জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নরসিংদীর  পলাশ উপজেলা শাখার উদ্যোগে জমিয়তের দাওয়াত-জমিয়তের পয়গাম আল্লাহর জমিনে-আল্লাহর নেজাম এর সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার, বিকালে পলাশ বাসস্ট্যান্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নরসিংদী জেলার আহবায়ক মুফতি আব্দুর রহিম কাসেমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলদেশের মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী।এ সময় আরো বক্তব্য রাখেন , জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী,নরসিংদী জেলার যুগ্ম আহবায়ক মাওলানা আহম্মদ আলী,সাদেকুর রহমান সিদ্দিকী ও যুব জমিয়ত যুগ্মসচিব কারী ইসমাইল হোসেন প্রমুখ।সম্মেলন শেষে সর্ব সম্মতিক্রমে মাওলানা নোমানুল করীমকে সভাপতি এবং মাওলানা সুলাইমান গাজীকে মহাসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পলাশ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status