হাজী ফালু মিয়া টাইলস মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত
মাহাবুব হোসেন
প্রকাশ: Sunday, 13 October, 2024, 8:49 PM
হাজী ফালু মিয়া টাইলস মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত
গাজীপুর জেলার সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত হাজী ফালুমিয়া টাইলস মার্কেট ব্যবসায়ী কমিটির ২০২৪ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অহিদুল টাইলস মার্কেটে রবিবার বিকাল ৩ টায়।
এলাকা গণমান্য ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে শহীদ টাইলস মার্কেট, অহিদুল টাইলস মার্কেট, যায়ান অ্যান্ড আদিয়ান টাইলস মার্কেট এর ব্যবসায়ীরা এই নির্বাচনে অংশগ্রহণ করেন।
প্রধান নির্বাচনে দায়িত্বে ছিলেন মার্কেট কমিটির সাবেক সভাপতি ও শুভেচ্ছা টাইলসের কর্ণধার আহসান উল্লাহ সরকার ফাহিম , প্রিজাইডিং দায়িত্ব ছিলেন নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী টিটু ( মাস্টার) , রিপন টাইলস গ্যালারি কর্ণধার রিপন আহমেদ আমির , মার্কেট কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আনোয়ার টাইলস গ্যালারির কর্ণধার আনোয়ার হোসেন, মোহাম্মদ এন্টারপ্রাইজের কর্ণধার রনি মাহমুদ।
হাজী ফালু মিয়া টাইলস মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ নির্বাচন ২০২৪ ইং নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে মেসার্স হাজারী টাইলস হাউজের কর্ণধার নুরুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক থ্রি স্টার টাইলস এন্ড সেনেটারির কর্ণধার কাজী মাসুদ, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক গ্রীন মার্বেল এর কর্ণধার আহমেদ আলী, অর্থ বিষয়ক সম্পাদক আল্লাহর দান টাইলস গ্যালারি নাঈম শেখ।