ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অভিযানে ডাকাতির মালামাল সহ চক্রের তিন সদস্য আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 October, 2024, 8:22 PM
সর্বশেষ আপডেট: Sunday, 13 October, 2024, 8:35 PM

অভিযানে ডাকাতির মালামাল সহ চক্রের তিন সদস্য আটক

অভিযানে ডাকাতির মালামাল সহ চক্রের তিন সদস্য আটক

দিনাজপুরের বিরলে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশের তৎপরতায় ডাকাত দলের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটকৃতদের নিকট হতে ১ টি মোটরসাইকেল ও ১ টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

১৩ অক্টোবর (রোববার) সকালে বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাম্প্রতিক দিনাজপুরে ঘটে যাওয়া কয়েকটি অপরাধের প্রকৃত রহস্য দ্রুততম সময়ে উদঘাটন ও আসামী গ্রেফতারে দিনাজপুর জেলা পুলিশ সফলতার পরিচয় দিয়েছে। সফল অভিযানগুলি ধারাবাহিকভাবে সংবাদ মাধ্যমে তুলে ধরায় জনমনে সচেতনতা ও অপরাধ ভীতি হ্রাস পেয়েছে। আজকের উদঘাটিত ঘটনাটি ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারের মাধ্যমে জনমনে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে বলে দিনাজপুর জেলা পুলিশ মনে করে।

তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর উপজেলার বিজোড়া ইউনিয়নের দোগাছীতে রাস্তায় ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ডাকাতির ঘটনায় বিজোড়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ মনির হোসেন (২৩) বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাতদের বিরুদ্ধে বিরল থানায় মামলা দায়ের করেন। উক্ত সংবাদ পাওয়া মাত্রই বিরল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য প্রযুক্তি ও সোর্স নিয়োগ করে আসামী সনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

মামলা রুজুর পরপরই দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান, পিপিএম এর  নির্দেশনা ও তত্ত্বাবধানে বিরল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুরের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রবিউল ইসলামের সমন্বয়ে একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও সোর্স নিয়োগ করে আসামী সনাক্ত ও মালামাল উদ্ধার করার নিমিত্তে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে কোতয়ালী থানার রামনগর মামুনের মোড় মোস্তফা কামালের ছেলে আসামী মোঃ শহিদুল ইসলাম শহিদ (২৫)কে লুণ্ঠিত স্মার্ট মোবাইল ফোন সহ
গ্রেফতার করতে সক্ষম হন। পরে  গ্রেফতার আসামী শহিদুল ইসলাম শহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির ঘটনার সাথে জড়িত বিরল থানার উত্তর বহলা গ্রামের মোঃ আশরাফুল ইসলাম এর ছেলে আসামী মোঃ শাহিন (২০) কে গ্রেফতার করা হয়। পরে আবারো ধৃত দুই আসমীর তথ্য অনুযায়ী দিনাজপুর কোতয়ালী থানার সদরপুর ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আঃ সাত্তার এর ছেলে আসামী মোঃ তুহিন (২৫) কে গ্রেফতার করে লুণ্ঠিত মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামী সনাক্ত, গ্রেফতার ও অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। আসামীদের নিকট হইতে উদ্ধারকৃত ০১টি ওহভরহরী স্মার্ট মোবাইল ফোন ও ০১টি ১২৫সিসি লাল ও কালো রংয়ের ডিসকভার মোটরসাইকেল মামলার আলামত হিসেবে রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status