ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রামে জামায়াতের অনুদান পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবার
মোঃ লাভলু,চৌদ্দগ্রাম
প্রকাশ: Sunday, 13 October, 2024, 8:18 PM

চৌদ্দগ্রামে জামায়াতের অনুদান পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবার

চৌদ্দগ্রামে জামায়াতের অনুদান পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবার

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে বন্যা পরবর্তী পূর্নবাসনের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে ২৫ লক্ষ টাকা বিতরণ করেছে জামায়াতে ইসলামী। এ উপলক্ষে রোববার চৌদ্দগ্রাম নজিময়া কামিল মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান। উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী কাজী মোঃ এয়াছিন, পৌরসভা সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল। 


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মফিজুর রহমান, হাছান মজুমদার, মহসিন কবিরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সদস্যরা। এদিকে জামায়াত কর্তৃক প্রতিজন ১০ হাজার টাকা করে অনুদান পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় পরিবার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status