|
আ.লীগ নেতা ডাবলুর ৫ দিনের রিমান্ড
নতুন সময় ডেস্ক
|
![]() আ.লীগ নেতা ডাবলুর ৫ দিনের রিমান্ড শনিবার (৫ অক্টোবর) বিকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। র আগে শুক্রবার রাতে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে র্যাব। তাকে দুটি হত্যাসহ মোট আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেপ্তার হন রুবেল। দুটি হত্যাসহ তাকেও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর রুবেলকে কয়েকদফা রিমান্ডে নেওয়া হয়েছে। দশ দিনের রিমান্ড শেষে শনিবার বিকালে রুবেলকে আবারও আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। রুবেলকে আদালতে তোলার প্রায় ২০ মিনিট আগে ডাবলু সরকারকেও একই আদালতে তোলা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক মো. আবদুর রফিক জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে। দুটি মামলাই তদন্ত করছেন আরএমপির নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান। পুলিশ পরিদর্শক আবদুর রফিক জানান, আদালতে ডাবলু সরকারের ৭ দিনের ও রুবেলের ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ডাবলু সরকারের ৫ দিন ও রুবেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তদন্ত কর্মকর্তা আদালত থেকেই তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
