|
টাঙ্গাইলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
মোহাম্মদ সিরাজ আল মাসুদ ,টাঙ্গাইল
|
![]() টাঙ্গাইলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কনফারেন্সে ফোকাল পার্সন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দের সঞ্চালনায় বক্তব্য রাখনে, টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. আজিজুল হক, বিভাগীয় বন কর্মকতা সাজ্জাদ উজ্জামান, পিবিআইয়ের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আনসারী প্রমুখ। কনফারেন্সে বক্তারা ফৌজদার মামলার দ্রুত ও কার্যকর তদন্ত নিশ্চিত, যথাসময়ে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা, মরদেহের ময়না তদন্ত দ্রুততম সময়ে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন। ছুটির দিনেও সাধারণ দিনের ন্যায় বিচার কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি মামলার দ্রুত নিষ্পত্তি সহ টাঙ্গাইলের ফৌজদারী বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
