|
সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাসেরসহ গ্রেপ্তার ৪
নতুন সময় প্রতিবেদক
|
![]() সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাসেরসহ গ্রেপ্তার ৪ মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপর তিন জন হলেন, সাবেক ক্রীড়া সচিব মেজবাহ, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনান। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তালেবুর রহমান জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ ও মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ৩ হাজার ৯০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
