|
আলিয়ার নতুন নাম প্রকাশ করলেন নিজেই
নতুন সময় ডেস্ক
|
![]() আলিয়ার নতুন নাম প্রকাশ করলেন নিজেই পছন্দের নায়ককে জীবনের নায়ক বানিয়েছেন আলিয়া। ক্যারিয়ার শুরুর সময় থেকেই একাধিক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, রণবীর কাপুরকে তিনি পছন্দ করেন। তাইতো ২০২২-এ তারা গাঁটছড়া বাঁধেন। বর্তমানে একমাত্র কন্যা রাহাকে নিয়ে তাদের সুখের সংসার। সম্প্রতি জানা গেল, বিয়ের পর নিজের নামেও পরিবর্তন এনেছেন অভিনেত্রী। কপিল শর্মার অনুষ্ঠানে এসে তা প্রকাশ করলেন আলিয়া। ‘জিগরা’ ছবির প্রচারে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর দ্বিতীয় সিজনে এসেছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানের ট্রেলারের এক ঝলক এই মুহূর্তে সামাজিক যোগাযোমাধ্যমে ভাইরাল। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী ঘোষণা করেন, তিনি এখন আর শুধু আলিয়া ভাট নন। তার নাম আলিয়া ভাট কাপুর। কৌতুকশিল্পী তথা অভিনেতা সুনীল গ্রোভারের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আমি হলাম আলিয়া ভাট কাপুর। উল্লেখ্য, আলিয়াকে শেষ দেখা গিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। অন্য দিকে রণবীরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যানিমেল’। বর্তমানে তিনি রামায়ণ নিয়ে ব্যস্ত। এই ছবিতে রামের চরিত্রেই অভিনয় করছেন তিনি। বিপরীতে সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী। আর ‘জিগরা’ নিয়ে বেশ উচ্ছ্বসিত রণবীর ঘরনী।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
শত ব্যস্ততার মাঝেও মানবিকতার আলো ছড়াচ্ছেন চট্টগ্রামের ডিসি জাহিদ
ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ
মাছ না মিললে চালও জোটে না: হালদা পাড়ে সেলাই মেশিনে নতুন স্বপ্ন, পাশে ডিসি জাহিদ
