|
ফের স্বপ্নভঙ্গ ব্রাজিলের
নতুন সময় ডেস্ক
|
![]() ফের স্বপ্নভঙ্গ ব্রাজিলের রোববার মেডেলিনের স্পোর্টস কমপ্লেক্সে অবশ্য ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল উত্তর কোরিয়া। পুরুষ ফুটবলে সেভাবে নিজেদের মেলে ধরতে না পারলেও নারী ফুটবলে বেশ এগিয়ে দেশটি। এবার ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল দেশটির তরুণীরা। ম্যাচের একমাত্র গোলটি করেন চে-উন-ইয়োং। পুরো ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি ব্রাজিল। প্রথমার্ধে আক্রমণ করে গোল না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় উত্তর কোরিয়া। ম্যাচের ৪৯তম মিনিটে চে-উন ইয়োংয়ের গোলে বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের মেয়েদের। ম্যাচের বাকি সময়ে খুব একটা বড় আক্রমণও অবশ্য করতে পারেনি সেলেসাও মেয়েরা। এর আগে উত্তর কোরিয়া দুইবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও এখন পর্যন্ত ব্রাজিলের মেয়েরা এ স্বাদ পায়নি। ফের একবার স্বপ্ন পূরণে ব্যর্থ তরুণীরা। উল্লেখ্য, ২৪ দলের এই লড়াইয়ে ‘বি গ্রুপ’ থেকে অংশগ্রহণ করেছিল ব্রাজিল। যেখানে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জয় পায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে তারা হারিয়েছিল ফ্রান্স, কানাডা ও ফিজি অনূর্ধ্ব-২০ দলকে। এরপর ‘এ’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে আসা ক্যামেরুনের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের মুখোমুখি হয় তারা। সেখানে ১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। আর সেখানে আরও দুই গোল দিয়ে জয় তুলে নিয়েছিল ব্রাজিল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
