পাথরঘাটায় প্রতিবন্ধী শিশুদের সনাক্তকরণ সভা অনুষ্ঠিত
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশ: Saturday, 14 September, 2024, 5:58 PM
পাথরঘাটায় প্রতিবন্ধী শিশুদের সনাক্তকরণ সভা অনুষ্ঠিত
বরগুনার পাথরঘাটায় প্রতিবন্ধী শিশুদের প্রাথমিক সনাক্তকরণ ও প্রাথমিক পদক্ষেপ গ্রহণ প্রকল্পের অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় সংরক্ষিত গ্রামোন্নয়ন কর্মসুচি (সংগ্রাম) এর আয়োজনে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগ্রামের পরিচালক প্রশিক্ষন মো. মাসুদ সিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রজেক্ট অফিসার (ইআই ইআই) মো. রফিকুল হকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এফপিআই, ইচআই, এএইচআই, এসডব্লিউবি, স্যাকমোসহ আরো অনেকে উস্থিত ছিলেন।
এ সময় বক্তারা প্রতিবন্ধী শিশুদের সনাক্ত করে তাদের বেড়ে ওঠার বিষয়ে নজর রাখতে সকলকে অনুরোধ জানানো হয়।