নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
আর কে ওসমান আলী ,নবাবগঞ্জ
প্রকাশ: Saturday, 14 September, 2024, 5:54 PM
নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
দিনাজপুরের নবাবগঞ্জে মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ, এই ভিশনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের হলরুমে ভাদুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভাদুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আন্তাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামকে যারা ভালোবাসেন তাদেরকে এই কর্মী ও সুধী সমাবেশের মাধ্যমে মানুষের বিপদে আপদে পাশে দারানোর আহ্বান করা হচ্ছে, ৫ আগস্ট এবং এর আগে যারা শহিদ ও আহত হয়েছে তাদের প্রত্যেকটি পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহোযোগিতা করছেন। ৫ আগস্টের এই বিজয়কে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে এবং ভিন্ন ক্ষেতে প্রবাহিত না করতে পারে। সেই জন্য গনসচেতনতা সৃষ্টির জন্য প্রত্যেকটি ইউনিয়নে জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সমাবেশ করছেন। যাতে জামায়াতে ইসলামীর মাধ্যমে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং ক্ষতিগ্রস্ত হলে জামায়াতে ইসলামী যেন তাদের পাশে দাঁড়াতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক নজরুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান নুরেআলম সিদ্দিকী,উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক রেজাউল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামী (যুব বিভাগের) সভাপতি সেলিম রেজা প্রমূখ।