ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কেমন ছিল র‍্যাপার হান্নানের কারাবন্দি জীবন?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 September, 2024, 4:44 PM

কেমন ছিল র‍্যাপার হান্নানের কারাবন্দি জীবন?

কেমন ছিল র‍্যাপার হান্নানের কারাবন্দি জীবন?

বাংলাদেশি র‍্যাপার হান্নান হোসাইন শিমুল, সবার কাছে তিনি র‍্যাপার হান্নান নামেই পরিচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তেজনার মাঝে ‘আওয়াজ উডা’ শিরোনামে একটি গান প্রকাশ করে আলোচনায় আসেন তিনি। গানটি তখন দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী এই গানের জন্য গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। 


অবশেষে শেখ হাসিনার পদত্যাগের পর গত ৬ আগস্ট জেল থেকে ছাড়া পান হান্নান।  কারাগারে ১২ দিন কেমন ছিল এই র‍্যাপারের সম্প্রতি সেই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন।   

হান্নান জানান, গ্রেপ্তারের আগে তার পরিবার এ বিষয়ে কিছুই জানত না। হান্নান যখন বুঝতে পারেন তার বিরুদ্ধে ভাঙচুর, বিস্ফোরণের মামলা দেয়া হয়েছে, তখন বিষয়টি নিয়ে আর কিছুই করার ছিল না হান্নানের। এই র‍্যাপারের কথায়, যখন আমাকে কারাগারে নিয়ে আসা হয় তখনই বুঝে গিয়েছিলাম এখানে আমাকে কিছুদিন থাকতে হবে। বাকি দিনগুলো খুব কষ্টে কাটবে। প্রথম কয়েকটা দিন ছিল খুবই দুঃসহ।

তিনি বলেন, প্রথমে আমাকে টাওয়ারে রাখা হয়েছিল। বাইরে বের হওয়ার কোনো উপায় ছিল না। পরে টাওয়ার থেকে নামিয়ে বাইরের সেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ছোট একটা রুমের মধ্যে আমার তিনজন ছিলাম। কারাগারের ভেতরে বাইরের কোনো খবর পাচ্ছিলাম না। প্রথম জেলজীবন  কতটা কষ্টে কেটেছে সেটা বলে বোঝানো সম্ভব নয়।

হান্নান আরও বলেন, আদালতে নেয়ার আগে থানায় ৩৯ ঘণ্টা আটকে রাখা আমাকে। আদালতে পাঠানোর আগেও আমি জানতাম না, আমাকে কী অভিযোগে এখানে আনা হয়েছে। পরে জেনেছি, ভাঙচুর-বিস্ফোরণের মামলা দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে।

জেলজীবন থেকে মুক্তির অনুভূতি জানিয়ে তিনি বলেন, জেলে থাকাকালীন অনেকের আইনি সহায়তা পেয়েছি। দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি করেছেন। কেউ কেউ ব্যানার নিয়ে আমার মুক্তির জন্য মিছিলও করেছেন। সবাই আমার জন্য এত কিছু করেছেন আমি যখন জানতে পেরেছি, আবেগে চোখের পানি ধরে রাখতে পারিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status