ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মেহেদী হাসান শামীম
প্রকাশ: Monday, 9 September, 2024, 9:59 PM

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের ভাটি লংগরপাড়া গ্রামে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ওই ঘটনা ঘটে। নিহত সাজু মিয়া ওই গ্রামের কাসেম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সাজু মিয়া দীর্ঘদিন যাবত ইলেক্ট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করে আসছে। সোমবার সকাল ১১ টার দিকে নিজের মর্টারে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও প্রাথমিক তদন্ত চলছে।  থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status