ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
রূপগঞ্জে আওয়ামীলীগের ঝুট ব্যবসা এখন বিএনপির দখলে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 September, 2024, 10:02 PM

রূপগঞ্জে আওয়ামীলীগের ঝুট ব্যবসা এখন বিএনপির দখলে

রূপগঞ্জে আওয়ামীলীগের ঝুট ব্যবসা এখন বিএনপির দখলে

গত ৫ ই আগষ্ট আওয়ামীলীগের শেখ হাসিনা সরকারের পতনের  পর থেকেই আওয়ামীলীগের নেতাকর্মীরা পলাতক রয়েছে। এর ব্যতিক্রম ঘটেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাতেও। রূপগঞ্জ উপজেলার ঝুট ব্যবসা আওয়ামীলীগের নেতাকর্মীদের দখলে থাকলেও সরকার পতনের পর সেই ঝুট ব্যবসা এখন বিএনপি নেতাকর্মীরা দখলে নিয়ে নিয়েছে।

জানা গেছে, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের সিম গ্রুপসহ পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ করতো আওয়ামীগ নেতা ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ। তার নিয়ন্ত্রণের পুরো মুড়াপাড়া ইউনিয়নের ঝুট ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা বানিজ্য নিয়ন্ত্রণ করা হতো। এ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বেশকয়েকবার সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। আলমাছের ছিলো ঝুট ব্যবসায় একক আধিপত্য। এদিকে, সরকার পতনের পর থেকে এ ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নেয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। এ ঝুট ব্যবসা নিয়ে বিভিন্ন সংঘর্ষ ও হতাহতের ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। গত সোমবার দুপুরে ঠাকুর বাড়ির টেক এলাকার সিম গার্মেন্টেসের ভেতরে চারটি ট্রাকে করে ঝুট ভরতে দেখা গেছে মাসুদ, টিপু, সুমনসহ আরো কয়েকজন ঢাকা মেট্রো-ট ১২০৫৯৬, ঢাকা মেট্রো-ড ১১০৩৯৪, ঢাকা মেট্রো-ড ১১২১১৫, ঢাকা মেট্রো-ন ১২৪৭৫৬ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য।  

নাম প্রকাশে অনিচ্ছুক সিম গার্মেন্টেসের একজন নিরাপত্তা কর্মী বলেন, কারখানার ঝুট ব্যবসা আগে আওয়ামীলীগের গাজী সাহেবের লোক আলমাছ নিয়ন্ত্রণ করতো। আর এখন খোকন নিয়ন্ত্রণ করে। আজকে চারগাড়ি ঝুট নিতাছে খোকন সাহেব।

সীম গ্রুপের এক কর্মকর্তা বলেন, গতকাল সেনাবাহিনী কারখানায় এসেছিল কেউ যেনো চাঁদাবাজি করতে না পারে। তাই গতকাল বের করতে পারেনি। এ কারণে ঝুট আজকে বের করছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি। সিম গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা রেজা বলেন, খোকন চেয়ারম্যান নেয় এ বিষয়ে আমাদের কোন অভিযোগ নাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status