ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ভারতের সঙ্গে যোগ দিন, আপন করে নেব: রাজনাথ সিং
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 September, 2024, 12:38 PM

ভারতের সঙ্গে যোগ দিন, আপন করে নেব: রাজনাথ সিং

ভারতের সঙ্গে যোগ দিন, আপন করে নেব: রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ভারতের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার এক নির্বাচনি প্রচারণায় রাজনাথ সিং এই আহ্বান জানান।

কাশ্মীরের রামবনে দলীয় প্রার্থী রাকেশ সিংহ ঠাকুরের সমর্থনে বক্তৃতা করছিলেন রাজনাথ। সেখানেই তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অধিবাসীদের ভারতের সঙ্গে যুক্ত হওয়ার বার্তা দেন। তিনি বলেন, ‘পাকিস্তান আপনাদের সঙ্গে বিদেশির মতো আচরণ করে। আমরা তা করব না। আমরা আপনাদের আপন করে নেব।’

ভোটের প্রচারে গিয়ে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোটকেও আক্রমণ করেন রাজনাথ। ওমর আবদুল্লাহসহ অন্যরা সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরোধিতা করছেন। সেই প্রসঙ্গ টেনেই রাজনাথের দাবি, বিজেপি যত দিন ক্ষমতায় থাকছে, ততদিন কারো পক্ষে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনা অসম্ভব।

উপত্যকাবাসীর উদ্দেশে রাজনাথ বলেন, ‘জম্মু ও কাশ্মীরে পরবর্তী সরকার গঠনে বিজেপিকে সমর্থন করুন। আমরা এখানে আমূল উন্নয়ন করব। তখন এত উন্নয়ন হবে যে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষেরা তা দেখে আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাইবেন না। পরিবর্তে তারা ভারতের সঙ্গে আসতে চাইবেন।’ 

এরপরই প্রতিরক্ষামন্ত্রীর আরো বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সব বাসিন্দাকে আমি বলতে চাই, পাকিস্তান আপনাদের সঙ্গে বিদেশিদের মতো আচরণ করে। কিন্তু ভারতীয়েরা আপনাদের সেইভাবে দেখেন না। আমরা আপনাদের আপন লোক মনে করি। আপনারাও আসুন, ভারতের সঙ্গে যুক্ত হোন।’ উল্লেখ্য, প্রায় এক দশক পর কাশ্মীরে আবার বিধানসভা ভোট হচ্ছে। —আনন্দবাজার পত্রিকা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status