ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
টাঙ্গাইলে বৃদ্ধ ও যুবকের মরদেহ উদ্ধার
মোহাম্মদ সিরাজ আল মাসুদ ,টাঙ্গাইল
প্রকাশ: Sunday, 8 September, 2024, 7:04 PM

টাঙ্গাইলে বৃদ্ধ ও যুবকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে বৃদ্ধ ও যুবকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বানিয়াপাড়া ও কাশতলা ভিটিবাড়ি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। 

এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাজ্জাদ হোসেন ইমন। তিনি কাশতালা গ্রামের ইছহাক আলীর ছেলে।



পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে। 

ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

এদিকে সকালে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে সাজ্জাদ হোসেন ইমন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, 'লাশ দুটি থানায় এনে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status