ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে মসজিদের সিঁড়ির নিচ থেকে অত্যাধনিক দুটি শটগান উদ্ধার
আজিজুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: Sunday, 8 September, 2024, 7:02 PM

সিরাজগঞ্জে মসজিদের সিঁড়ির নিচ থেকে অত্যাধনিক দুটি শটগান উদ্ধার

সিরাজগঞ্জে মসজিদের সিঁড়ির নিচ থেকে অত্যাধনিক দুটি শটগান উদ্ধার

সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ির নিচে রাখা ব্যাগ থেকে দুটি শটগান, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দুটি শটগানের মধ্যে একটি খুবই অত্যাধনিক বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির। 

রোববার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোঁচা (বেজগাতী মোড়) এলাকার  মসজিদ থেকে অস্ত্রগুলো উদ্ধার হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির। 

ওসি জানান, স্থানীয় মুসল্লিরা ভোর সাড়ে ৬টার দিকে মসজিদের সিঁড়ির নিচে একটি ব্যাগে দুটি অস্ত্র ও গুলি দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  দুটি শটগান, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে। অস্ত্র দুটি কে বা কারা ফেলে রেখেছে সে বিষয়ে খোঁজ চলছে। শটগান দুটির মধ্যে অত্যাধনিক রয়েছে একটি। পুলিশ লাইন থেকে অস্ত্র বিশেষজ্ঞ নিয়ে এসে এটা যাচাই করা হয়েছে। 

তিনি আরও বলেন, এগুলো পুলিশের লুট হওয়া বা অন্য কোনো অস্ত্র কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। সবকিছু যাচাই করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status