ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে কোটি টাকার সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ ডুয়েট শিক্ষকদের বিরুদ্ধে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 September, 2024, 7:09 PM

গাজীপুরে কোটি টাকার সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ ডুয়েট শিক্ষকদের বিরুদ্ধে

গাজীপুরে কোটি টাকার সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ ডুয়েট শিক্ষকদের বিরুদ্ধে

গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকার কয়েক কোটি টাকার সম্পত্তি প্রভাবশালীদের সহযোগিতায় ডুয়েটের ১৬ জন শিক্ষক দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ওই এলাকার ব্যবসায়ী ও মানবি কনস্ট্রাকশনের মালিক  সাইফুল ইসলাম সরকার। রবিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। 

তিনি অভিযোগ করে বলেন, মহানগরীর ভুরুলিয়া এলাকায় পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন তারা। সম্প্রতি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ১৬ জন শিক্ষক ওই এলাকার জনৈক রেহেনা ও হোসেন শহীদ সরকারকে সঙ্গে নিয়ে ৪৪১ শতাংশ জমি নিজেদের দাবি করে দখল করতে আসেন। এতে সাইফুল ইসলাম সরকার ও তার পরিবারের লোকজন বাঁধা দেয়। পরে গত ৫ আগষ্ট রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে রেহেনার লোকজন। এসময় তারা সাইফুলকে প্রাণনাশের হুমকি দেয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এব্যাপারে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status