ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা
শরীফ হোসেন,রূপগঞ্জ
প্রকাশ: Saturday, 7 September, 2024, 10:12 PM

রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোকসানা বেগমকে (৩২) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন স্বামী নুর জামাল। এ সময় পাঁচ বছরের শিশুকন্যা  জান্নাত ডাক চিৎকার করলে তাকেও কুপিয়ে আহত করে পাষণ্ড পিতা। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে তারাব পৌরসভার তেতলাব এলাকায় শহীদ মিজির ভাড়াটিয়া বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রোকসানা বরিশালের তরিকাটা গ্রামের আমতলী থানার শাজাহান হাওলাদারের মেয়ে। শিশু জান্নাত বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে। 

নিহতের ভাই হাসান জানান, তিনিও ওই বাড়িতেই পার্শ্ববর্তী রুমে ভাড়া থাকেন। ৮ বছর পূর্বে রোকসানা আদমজী ইপিজেট এ কাজ করার সময় তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।  কিছুদিন পর থেকেই তাদের পারিবারিক কলহ চলছিল। প্রায়ই সে রোজিনাকে মারধর করত।  গত এক বছর আগে ঝগড়ার সময় রোকসানার মাথায় আঘাত করে জখম করে। এরপর সেখান থেকে তাদের আমার কাছে নিয়ে আসি।  গতকাল সন্ধ্যার দিকে ও তাদের ঝগড়া হয়।  এরপর যথারীতি তারা একসাথে ঘুমিয়ে পরে।  ভোর সোয়া ৫ টায় নুরজামাল আমাকে ফোন করে রোকসানা গুরুতর অসুস্থ বলে জানায়।  তাৎক্ষণিক আমি সেখানে গিয়ে দেখি ঘরের দরজা খোলা আমার বোনের নিথর দেহ  মেঝেতে পড়ে আছে। দাঁড়ালো অস্ত্রের আঘাতে আহত জান্নাত কাতরাচ্ছে। চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। পরে দ্রুত জান্নাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি/তদন্ত জুবায়ের হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে স্বামী নুর জামাল তার স্ত্রী রোজিনাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক নুর জামালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status