ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
শেরপুরে মৎস্য খামার থেকে যুবকের লাশ উদ্ধার
মেহেদী হাসান শামীম,শেরপুর
প্রকাশ: Saturday, 7 September, 2024, 10:07 PM

শেরপুরে মৎস্য খামার থেকে যুবকের লাশ উদ্ধার

শেরপুরে মৎস্য খামার থেকে যুবকের লাশ উদ্ধার

শেরপুরে মৎস্য খামার থেকে মোঃ মোস্তাকিন (৩২) নামে যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। ৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামা শেরীরচর গ্রামের জনৈক জিন্নত আলীর মৎস্য খামার থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত মোস্তাকিন শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার জনৈক মজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার বাসিন্দা মোস্তাকিন তার মাকে নিয়ে সদর উপজেলার নামা শেরীরচর গ্রামে একটি ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিল।

পরিবার সূত্রে জানা গেছে, মোস্তাকিন প্রায় মাদক সেবন করে থাকতো। শুক্রবার সে রাতে বাসায় ফেরেনি। পরদিন শনিবার সকালে জিন্নত আলী মৎস্য খামারে এলাকাবাসী তার লাশ ভাসতে দেখে শেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status