ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
শেরপুরে দূর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন
মেহেদী হাসান শামীম
প্রকাশ: Wednesday, 4 September, 2024, 8:40 PM

শেরপুরে দূর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন

শেরপুরে দূর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন

শেরপুরে ৫ দফা দাবিতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন শেরপুর জেলা কমিটি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। ৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দীন বলেন, রাষ্ট্রের সকল দপ্তরের দূর্নীতিবাজ কর্মচারী ও কর্মকর্তাদের অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি ভূমিহীন-গৃহহীনদের সাথে উন্নয়নের নামে যে প্রতারনা, দূর্নীতি ও লুটপাট করেছে উপজেলা প্রশাসন (ইউএনও-এসিল্যান্ড) এবং জনপ্রতিনিধিরা তাদেরকে জবাবদিহিদার আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। হাট, ঘাট থেকে ইজারাদারীর নামে ফৌজদারি প্রথা বাদ দিতে হবে। পাশাপাশি নদী, খাল ও সরকারি জলাশয় রাজনৈতিক ভূমিদস্যুদের কাছ থেকে মুক্ত করতে হবে। এছাড়া হরিজন, বিহারি, রবিদাস, পাহাড়িসহ সকল শ্রেনিপেশার মানুষের মধ্যে বৈষম্য দূর করে নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

এসময় মানববন্ধনে  উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহিন আলম। শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য সচিব সোহেল রানা,ও সদস্য শেখ ফরিদ সহ প্রমুখ।

 পরে মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status