ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
রূপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
শরীফ হোসেন,রূপগঞ্জ
প্রকাশ: Tuesday, 3 September, 2024, 7:16 PM

রূপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রূপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় তারাবো পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার  বিকেলে উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী রেজাউল  ইসলাম লেলিনের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মফিজুর রহমান মফিজ,সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব,তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, শরীফ যুবদল নেতা তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন,তারাবো পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহম্মেদ সহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status